ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কর্মী নেই, ওষুধ নেই, কেন্দ্রে তালা!

বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। কিন্তু রাজশাহীর চারঘাটে এসব কেন্দ্রের অনেকগুলোতেই মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কোথাও দিনের পর দিন ঝুলছে তালা, কোথাও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দেখা মেলে না, আবার কোথাও ওষুধের সংকটে কার্যত অচল হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ফলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা না পেয়ে গ্রামের মানুষকে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। সামান্য জ্বর-সর্দি কিংবা অসুস্থতায়ও তাদের ভরসা এখন গ্রামের ওষুধের দোকান ও হাতুড়ে চিকিৎসক।

এ ছাড়া রোগের জটিলতা বাড়লে ছুটতে হচ্ছে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের পরিবারের নারী, শিশু ও গর্ভবতী মায়েরা।

চারঘাট উপজেলার চারটি ইউনিয়নে থাকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর মধ্যে সরেজমিনে অন্তত দুটি কেন্দ্রে টানা দুই শনিবার তালা ঝুলতে দেখা গেছে। অন্য একটি কেন্দ্র খোলা থাকলেও সেখানে দায়িত্বপ্রাপ্ত সব কর্মীকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে।

‘স্বাস্থ্যকেন্দ্রগুলো কেন বন্ধ ছিল, তা খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বর থেকে ওষুধের সংকট আর থাকবে না।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা, স্বাভাবিক প্রসব, মা ও নবজাতকের পরিচর্যা, পরিবার পরিকল্পনা পরামর্শ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, শিশুস্বাস্থ্য ও পুষ্টিসেবা, কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য পরামর্শ এবং সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা। পাশাপাশি বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ বিতরণ ও জটিল রোগীদের উপযুক্ত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকার কথা।

প্রতিটি কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবারকল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া এবং অফিস সহায়ক বা নিরাপত্তাপ্রহরীর পদ রয়েছে। তবে বাস্তবে এসব পদে জনবল সংকট এবং দায়িত্বপ্রাপ্তদের অনিয়মিত উপস্থিতির কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, ভায়ালক্ষীপুর ও ইউসুফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে প্রায়ই তালা ঝুলতে দেখা যায়। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে নিমপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকলেও সেখানে শুধু ফার্মাসিস্টকে পাওয়া যায়। পরিবারকল্যাণ পরিদর্শিকার পদায়ন থাকলেও তাঁকে কর্মস্থলে পাওয়া যায়নি।

‘গত শনিবার আমি ছুটি কাটিয়েছি। ব্যক্তিগতভাবে ছুটি কাটাচ্ছেন, এটি সরকারি ছুটি নয়। আগের শনিবারও অসুস্থতার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনে জানিয়েছিলেন। অফিস সহায়ক কেন আসেননি, সে বিষয়ে কিছু জানি না।’

২১ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভায়ালক্ষীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে অবস্থান করেও সেটি বন্ধ পাওয়া যায়। কেন্দ্রটির আশপাশে ঝোপঝাড় তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা জিনারুল ইসলাম বলেন, শনিবার কেন্দ্রটি সাধারণত খোলা হয় না। রোগীদের জানানো হয়, শুক্র ও শনিবার সরকারি ছুটি। এ কারণে শনিবার রোগীরাও আর সেখানে যান না। পরিবারকল্যাণ পরিদর্শিকা ও অফিস সহায়কের পদায়ন থাকলেও অধিকাংশ দিন শুধু অফিস সহায়ককে পাওয়া যায়। তিনিও কয়েক ঘণ্টা অবস্থান করে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করে চলে যান।

স্থানীয় বাসিন্দা রঙিলা বেগম বলেন, আগে এই কেন্দ্রে গর্ভবতী নারী ও শিশুরা প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন শুধু পিয়ন বসে থাকেন। সামান্য অসুস্থ হলেও ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। স্থানীয় ওষুধের দোকানে গেলে অপ্রয়োজনীয় ওষুধ দিয়ে হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়।

‘শনিবার কেন্দ্রটি সাধারণত খোলা হয় না। রোগীদের জানানো হয়, শুক্র ও শনিবার সরকারি ছুটি। এ কারণে শনিবার রোগীরাও আর সেখানে যান না। পরিবারকল্যাণ পরিদর্শিকা ও অফিস সহায়কের পদায়ন থাকলেও অধিকাংশ দিন শুধু অফিস সহায়ককে পাওয়া যায়। তিনিও কয়েক ঘণ্টা অবস্থান করে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করে চলে যান।’

আরেক নারী সালমা সুলতানা বলেন, সময়মতো মেডিকেল সেন্টার খোলা পান না। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে এলেই বলে, এই রোগের ওষুধ নেই, বাইরে থেকে কিনতে হবে। সব যদি বাইরে থেকে কিনতে হয়, তাহলে এই ক্লিনিক কেন?

কেন্দ্রটি বন্ধ থাকার বিষয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা আম্বিয়া খাতুন বলেন, ২১ নভেম্বর আমি ছুটি কাটিয়েছি। ব্যক্তিগতভাবে ছুটি কাটাচ্ছেন, এটি সরকারি ছুটি নয়। আগের শনিবারও অসুস্থতার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনে জানিয়েছিলেন। অফিস সহায়ক কেন আসেননি, সে বিষয়ে কিছু জানি না।

একই চিত্র দেখা গেছে ইউসুফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রেও। ২১ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সেখানে অবস্থান করেও কেন্দ্রটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, অধিকাংশ সময়ই কেন্দ্রটি বন্ধ থাকে। ওষুধ সরবরাহ নেই, আবার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও নিয়মিত আসেন না। ফলে গ্রামের মানুষ সামান্য জ্বর-কাশির চিকিৎসার জন্য ওষুধের দোকানে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছেন। একই সঙ্গে তাঁরা সঠিক চিকিৎসা পরামর্শ থেকেও বঞ্চিত হচ্ছেন।

কেন্দ্রটি বন্ধ থাকার বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। ছুটিতে আছেন কি না জানতে চাইলে পরে জানাবেন বলে জানান।

এদিকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা না পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নারী ও শিশুরা। বিকশিত নারী নেটওয়ার্কের চারঘাট উপজেলা সমন্বয়কারী আঞ্জুমান আরা বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো গর্ভবতী নারী, মা ও শিশুদের চিকিৎসা পরামর্শের অন্যতম জায়গা। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের অবহেলা, সময়মতো কেন্দ্র না খোলা ও জনবল সংকটের কারণে গ্রামীণ নারীদের উপজেলা কিংবা জেলা সদরে যেতে হচ্ছে। নিম্ন আয়ের অনেক পরিবারের পক্ষে অতিরিক্ত টাকা খরচ করে দূরে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের নারী ও শিশুরা।

চারঘাট উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রে ওষুধ না থাকলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গ্রামের মানুষকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। কিন্তু তাঁরা নিয়মনীতি মানছেন না। কখন কেন্দ্র খোলে আর কখন বন্ধ হয়, তা সাধারণ মানুষ জানেন না। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের সঙ্গেই এমন আচরণ করা হচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর তদারকির দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল ফেরদৌস বলেন, স্বাস্থ্যকেন্দ্রগুলো কেন বন্ধ ছিল, তা খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বর থেকে ওষুধের সংকট আর থাকবে না।

তার বক্তব্য নেওয়ার প্রায় এক ঘণ্টা পর বন্ধ থাকা দুটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কারণ দর্শানোর নোটিশের কপি প্রতিবেদকের কাছে পাঠানো হয়। নোটিশে পূর্ণ কর্মদিবসে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কর্মী নেই, ওষুধ নেই, কেন্দ্রে তালা!

বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ

আপডেট সময় ০৬:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬