ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ওই রাতেই পুলিশ উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা আবাসন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল ইসলাম ওরফে সাকিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাকিল ওই আবাসনের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধূ ঘরে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাকিল ইসলামসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। সে সময় গৃহবধূ লোকলজ্জার ভয়ে ঘটনা প্রকাশ না করলেও পরবর্তী সময়ে তাঁর মুখে ও শরীরে আঁচড়ের চিহ্ন দেখে পরিবারের লোকজন জানতে চাইলে তিনি ঘটনা খুলে বলেন। এরপর বুধবার (২৫ নভেম্বর) রাতে গৃহবধূ নিজে বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ নিজে বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে পুলিশ শাকিল ইসলাম ওরফে সাকিবকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬