ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

দেশের কৃষি খাতের চাহিদা পূরণে কানাডা ও সৌদি আরব থেকে সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ইউরিয়া সার কেনা হবে। তিনটি প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার টন সার কেনার বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় সার কেনার এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। নবম লটে এই সার কেনার জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। ১১তম লটে এই সার আমদানিতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এ ছাড়া একই অর্থবছরে কাফকো থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

তিনটি প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক উৎস থেকে মোট ১ লাখ ১০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

আপডেট সময় ০৬:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬