ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

প্রযুক্তির প্রয়োগে গ্রাহকসেবার মান কাঙ্ক্ষিত পর্যায় থাকবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তির প্রয়োগ যত বাড়বে গ্রাহকসেবার মান তত টেকসই ও কাঙ্ক্ষিত পর্যায় থাকবে। তিনি বলেন, গ্রাহকদের সমস্যা, প্রয়োজন বা অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়ে সেবার মান আরও বাড়াতে হবে।

রোববার (২২ জানুয়ারি) মিরপুরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) স্ক্যাডা সিস্টেম (স্ক্যাডা-সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন)’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে ডেসকো ভালো করলেও কতটা ভালো করছে তা গ্রাহকরাই বলতে পারবে। সেবার মান নিয়ে জরিপ করা যেতে পারে। বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়কে অগ্রাধিকার দিয়ে সচেতনতা বাড়ানোয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

এ সময় তিনি বৈদ্যুতিক ক্যাবল ও উপকেন্দ্রসমূহ ভূ-গর্ভস্থ করার ওপর গুরুত্বারোপ করেন। ডেসকোর নিয়ন্ত্রণাধীন ৬৯টি স্টেশনের বিদ্যুৎ নেটওয়ার্ক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে পর্যবেক্ষণ ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে ডেসকোতে এই সিস্টেম স্থাপন করা হয়েছে। ফিডার লোডের মান সময়ভেদে লোডের তারতম্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহের মাধ্যমে দক্ষতার সঙ্গে লোড পরিচালনা করবে। ফলে ডেসকোর ১২ লাখ গ্রাহক আরও উন্নত সেবা পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

প্রযুক্তির প্রয়োগে গ্রাহকসেবার মান কাঙ্ক্ষিত পর্যায় থাকবে

আপডেট সময় ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩