ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ স্বাক্ষর জালিয়াতির পরও বহাল তবিয়তে সাভারের ফুড কর্মকর্তা মোজাম্মেল হক লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক বিদেশি ব্র্যান্ডের আড়ালে দেশেই নকল কাগজ তৈরি, নয়াবাজারে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ
ভুল হয়েছে, ক্ষমা চাই

স্বাক্ষর জালিয়াতির পরও বহাল তবিয়তে সাভারের ফুড কর্মকর্তা মোজাম্মেল হক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

সম্প্রতি ঢাকার সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোজাম্মেল হক দুর্গাপূজার মণ্ডপের সরকারি বরাদ্দের চাল উত্তোলনে মন্দির কমিটির সভাপতিদের স্বাক্ষর জালিয়াতির পর সংবাদ প্রকাশ না করে ধামাচাপা দিতে এবং ভুল হয়েছে বলে ক্ষমা চাওয়ার পর ঘটনার বিষয়টি সামনে এলেও এখনো স্বপদে বহাল রয়েছেন তিনি। এতে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, সরকারি বরাদ্দের চাল বিতরণে এমন গুরুতর অনিয়মের সত্যতা থাকার পরও কেন দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি?

অভিযোগ রয়েছে, আশুলিয়ার দুর্গাপূজা মণ্ডপের জন্য বরাদ্দ করা সরকারি চাল উত্তোলনের ক্ষেত্রে কয়েকটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন মন্দির কমিটির সভাপতি আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন বাইপাইলের বসুন্ধরা গুরুদয়াল দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং শিমুলিয়ার নৈহাটি সরকারবাড়ি দুর্গামন্দিরের সভাপতি বাবুল অধিকারী।

এদিকে, অভিযোগের পরও মোজাম্মেল হক স্বপদে বহাল থাকায় প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে। প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও, কীভাবে এত অনিয়ম-দুর্নীতির সত্যতা থাকা এবং একাধিক সংবাদ প্রকাশের পরও মোজাম্মেল হক বহাল তবিয়তে থাকতে পারেন? তবে কি এই স্বাক্ষর জালিয়াতি ও সরকারি বরাদ্দের চাল আত্মসাতের পেছনে বড় কর্মকর্তাদের হাত রয়েছে? নাকি অদৃশ্য কোনো কারণ রয়েছে?

এ ঘটনায় সাভার উপজেলা প্রশাসনের (ইউএনও) সাইফুল ইসলামের সঙ্গে কথা বলতে তাঁর অফিসে গেলে তাঁকে পাওয়া যায়নি এবং তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ

ভুল হয়েছে, ক্ষমা চাই

স্বাক্ষর জালিয়াতির পরও বহাল তবিয়তে সাভারের ফুড কর্মকর্তা মোজাম্মেল হক

আপডেট সময় ০৫:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬