ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক বিদেশি ব্র্যান্ডের আড়ালে দেশেই নকল কাগজ তৈরি, নয়াবাজারে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লকডাউন কর্মসূচি ঘিরে পটুয়াখালীতে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ২

গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সোদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ ফুলের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমান (২৪) গঙ্গাচড়া উপজেলার উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। তিনি এ মামলার এক নম্বর আসামি।

মামলা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যায় গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে সাংবাদিক দুলালের ওপর হামলা হয়। কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাঁকে ধারালো কুড়াল দিয়ে মাথায় আঘাত করে এবং নগদ ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এর আগে, ৩০ সেপ্টেম্বর অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ হাজার টাকা জরিমানা করেছিল।

এ ঘটনায় ৪ অক্টোবর সাংবাদিক আব্দুল বারী দুলাল গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। মামলায় আমানসহ আটজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, মামলার প্রধান আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬