ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব নেই শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার দাবিতে মহাসড়কে মিছিল লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি

ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু বাক্কার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বাক্কারের হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬