ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব নেই শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার দাবিতে মহাসড়কে মিছিল লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি

শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার দাবিতে মহাসড়কে মিছিল

ভালুকায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল ইসলাম খান বাসান বলেন, “১০ নম্বর হবিরবাড়ীতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা তা চাই না। শ্রমিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য থানার তুলনায় ভালুকা অনেক নিরাপদ।”

অন্যদিকে, ছোট কাসর চৌরাস্তা এলাকা থেকে মোঃ তাইজুদ্দিন, ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনির উজ্জামান খানের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (মূল সড়ক) প্রবেশ করে। পরে মিছিলগুলো মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এ সময় যুবদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেন নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার দাবিতে মহাসড়কে মিছিল

আপডেট সময় ০২:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬