ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লকডাউন কর্মসূচি ঘিরে পটুয়াখালীতে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ২ অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ঘুষের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সেই মোজাফফর এখন রাজউকের ক্ষমতাধর প্রকৌশলী জানুয়ারির শুরুতেই বাজারে পর্যাপ্ত খেজুর চান বাণিজ্যমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

১৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান ঘোষিত এক রায়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছর এবং তার স্ত্রী রুকমিলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আদালত তাদের এই সাজা প্রদান করেন।

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন। তিনি আরও জানান, এই মামলার আসামিদের মধ্যে ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জন খালাস পেয়েছেন।

অর্থ পাচারের মামলায় ১০ বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এবং তার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করার কথাও জানান তিনি। এদিকে, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা চারজন আসামির মধ্যে একজন খালাস পেয়েছেন। গত বছরের ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত

আপডেট সময় ০৪:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬