ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ স্বাক্ষর জালিয়াতির পরও বহাল তবিয়তে সাভারের ফুড কর্মকর্তা মোজাম্মেল হক লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক বিদেশি ব্র্যান্ডের আড়ালে দেশেই নকল কাগজ তৈরি, নয়াবাজারে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ

ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। পাশাপাশি গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভিপি সাদিক কায়েম এসব তথ্য তুলে ধরেন এবং এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।

সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি তাঁর বক্তব্যে আরও বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে এবং চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে। আগামী মাসেই এই অপশক্তির রাজনৈতিকভাবে চূড়ান্ত পতন ঘটবে বলে মন্তব্য করে সাদিক কায়েম বলেন, এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ, ইনশাআল্লাহ।

এদিকে, হামলার ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে অবস্থিত তাঁর বাড়িতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে মুসাদ্দিক বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তারা গত কয়েক দিন, সপ্তাহজুড়েই পরিকল্পিতভাবে ক্যাম্পেইন করছিল এবং হুমকি দিয়ে আসছিল যে, তারা আমার বাড়িঘর ভাঙচুর করে আগুন দেবে, বাড়িতে যারা থাকে তাদের মেরে ফেলবে, লুটপাট করবে—এ ধরনের হুমকি-ধমকি তারা দিয়ে আসছিল।’

তিনি আরও জানান, ‘এই হিসেবে গত ফজরের সময় তারা আমাদের বাড়িতে আগুন দেয়। আমাদের বাড়ি বলতে, আমাদের সম্পর্কের ফুফু হন, আমাদের একসঙ্গেই বাড়ি। ওই বাড়িতে ফজরের সময় আগুন দেয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর আজ দুপুরের কাছাকাছি সময়ে তারা পুনরায় আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এবং আমাদের গ্রামে আরও অনেক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। তবে আল্লাহর অশেষ রহমত যে, হামলা শুরু হওয়ার আগে আমার পরিবারের যারা সেখানে ছিলেন, তারা নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছিলেন। এজন্য তারা প্রাণে বেঁচে গিয়েছেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ

ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ

আপডেট সময় ০৫:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬