ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগপারে আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হতে যাচ্ছে। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। 

ইজতেমায় দ্বিতীয় পর্বে তিন দিনের অংশগ্রহণকারীরা তো আছেনই, শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার (২২ জানুয়ারি) সকালেও মুসল্লিদের আসতে দেখা গেছে। তারা সবাই আখেরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা থেকে ইজতেমা ময়দানে পৌঁছেছেন আমির হোসেন। তিনি জানান, সন্ধ্যায় এসেই ১০ টাকা দিয়ে পলিথিন কিনে মহাসড়কে বিছিয়ে রাত থেকে আখেরি মোনাজাতের জন্য অপেক্ষা করছেন। মোনাজাতে নিজের পরিবার, আত্মীয় স্বজনসহ দেশ ও দেশের মানুষদের জন্য দোয়া করবেন।

মা-বাবা ও আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইতে শরিয়তপুরের নড়িয়া থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন খাইরুল ইসলাম। তিনি জানান, সন্তানকে সঙ্গে নিয়ে এই প্রথম আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন। জীবনে নতুন অভিজ্ঞতা হলো জানিয়ে তিনি বলেন, রাত থেকে লাখ লাখ মানুষের সঙ্গে অপেক্ষা করেছি, অনেকের সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন মানুষের দুঃখ-কষ্টের কথা শুনেছি। আমি তাদের জন্য দোয়া করব। ইজতেমায় আসার সময় প্রতিবেশী অনেকেই দোয়া চেয়েছে। আমি তাদের জন্যও দোয়া করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ

আপডেট সময় ১২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩