ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুব ঋণের চেক বিতরণ বান্দরবানে ডেপুটি রেঞ্জার রাশেদুজ্জামানকে ঘিরে সংরক্ষিত বন উজাড়ের অভিযোগ জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ ছয় বছরের ছেলেকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ কালিয়াকৈরে গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি ডিপিডিসি প্রকৌশলী হাবিবুল্লাহর মেগা অনিয়ম ও চরম দুর্নীতির বিস্তারিত খতিয়ান চাঁদপুরে পারিবারিক কলহে শাশুড়িকে মারধর, ঘরে অবরুদ্ধ রাখার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন আওয়ামী প্রভাবে শূন্য থেকে শতকোটির দুর্নীতি : তবুও বহাল তবিয়তে খাদ্য কর্মকর্তা জিকরুল!

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

যুব ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুব উন্নয়ন অধিদপ্তরে এসে শেষ হয়।

পরে যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড়ের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম এবং পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আশরাফ সিদ্দীক। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ ও যুব ঋণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, যুবসমাজের সৃজনশীলতা, উদ্যম ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ এবং যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এর মাধ্যমে যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

আপডেট সময় ০২:২০:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬