ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুব ঋণের চেক বিতরণ বান্দরবানে ডেপুটি রেঞ্জার রাশেদুজ্জামানকে ঘিরে সংরক্ষিত বন উজাড়ের অভিযোগ জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ ছয় বছরের ছেলেকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ কালিয়াকৈরে গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি ডিপিডিসি প্রকৌশলী হাবিবুল্লাহর মেগা অনিয়ম ও চরম দুর্নীতির বিস্তারিত খতিয়ান চাঁদপুরে পারিবারিক কলহে শাশুড়িকে মারধর, ঘরে অবরুদ্ধ রাখার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন আওয়ামী প্রভাবে শূন্য থেকে শতকোটির দুর্নীতি : তবুও বহাল তবিয়তে খাদ্য কর্মকর্তা জিকরুল!

রাজবাড়ীর পাংশায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পাংশা, রাজবাড়ীর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবক-যুবতীকে সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া ১২ জন যুবকের মধ্যে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহা. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এ সময় বক্তব্য দেন পাংশা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদ এবং উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল।

এ ছাড়া বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ ও দক্ষ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

রাজবাড়ীর পাংশায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন

আপডেট সময় ০১:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬