ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর ঠাকুরগাঁওয়ের ভোট আগামী নির্বাচনের জন্য সতর্কবার্তা: পরওয়ার গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা ১০ কনটেইনার তামাক আটক তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশের দাবি নাহিদ ইসলামের শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি সহপাঠীদের

মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

লিওনেল মেসিসহ ফুটবল ইতিহাসের একঝাঁক কিংবদন্তিকে পেছনে ফেলে ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম) পুরস্কার জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর সংস্করণ। ব্যালন ডি’অরের ইতিহাসে বিজয়ীদের সেরা সংস্করণ নির্বাচনের জন্য এ পুরস্কারের আয়োজন করেছে উয়েফা ও ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল।

ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে রোনালদার ব্যালন ডি’অর জয়ের সংস্করণটি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি স্বীকৃতি যোগ হলো পর্তুগিজ মহাতারকার।

ব্যালন ডি’অরের ওয়েবসাইটে আয়োজিত জনসাধারণের ভোটে অংশ নিতে প্রতিটি ভোটের জন্য এক ইউরো খরচ হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ও বুধবারের (২৫ অক্টোবর) মধ্যবর্তী সময়ে ভোট গ্রহণ শেষ হয়।

২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মেসি এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। অন্যদিকে, রোনালদোর ২০১৭ সালের ব্যালন ডি’অরজয়ী সংস্করণটি তৃতীয় হয়েছে।

‘বেস্ট অব অল টাইম’ বা সর্বকালের সেরা—শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ হলো ‘বিওএটি’। এ পুরস্কারের জন্য এমন ১০ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছিল, যাঁরা প্রত্যেকেই অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন। তাঁদের মধ্য থেকে জনসাধারণের ভোটে বিজয়ী নির্ধারণ করে উয়েফা ও ফ্রান্স ফুটবল।

তালিকায় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবং আটবারের বিজয়ী লিওনেল মেসির সঙ্গে ছিলেন আরও কয়েকজন কিংবদন্তি। তিনবার করে ব্যালন ডি’অর জেতা নেদারল্যান্ডসের মার্কো ফন বাস্তেন, ফ্রান্সের মিশেল প্লাতিনি ও নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফও ছিলেন প্রতিদ্বন্দ্বিতায়।

এ ছাড়া দুবার করে পুরস্কার জেতা ব্রাজিলের রোনালদো নাজারিও, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইংল্যান্ডের কেভিন কিগান, আর্জেন্টিনার আলফ্রেদো দি স্তেফানো এবং জার্মানির কার্ল-হাইঞ্জ রুমেনিগেও ছিলেন তালিকায়।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। সেবার লিওনেল মেসি ও স্পেনের ফার্নান্দো তোরেসকে পেছনে ফেলেছিলেন তিনি।

এরপর আরও চারবার এ পুরস্কার জেতেন পর্তুগিজ তারকা। ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জেতেন তিনি।

অন্যদিকে, ‘বিওএটি’ ভোটে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার জন্য একজনকে লটারির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থাও রাখা হয়েছিল। ভোট দিতে খরচ হয়েছে এক ইউরো।

সদ্য আয়োজিত ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হ্যারি কেইন। গত সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের এ তারকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর

আপডেট সময় ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬