চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা পর্যন্ত পাউলি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন আলী (৪৩) ও মোছা. ফেনসি বেগম (৩৫) নামে দুজনকে আটক করা হয়। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মোহা. রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 






















