ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর ঠাকুরগাঁওয়ের ভোট আগামী নির্বাচনের জন্য সতর্কবার্তা: পরওয়ার গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা ১০ কনটেইনার তামাক আটক তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশের দাবি নাহিদ ইসলামের শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি সহপাঠীদের আত্রাইয়ে চাহিদামতো সার না পেয়ে ইউএনওর দপ্তরে কৃষকদের ভিড়

গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত

গরু জবাইয়ের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতের বিচারক গরুকে ‘বিশ্বমাতা’ হিসেবে অভিহিত করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার রায় ঘোষণার সময় বিচারক সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ ‘মনুস্মৃতি’ থেকে শ্লোক পড়ে শোনান। সেখানে গরুকে বিশ্বমাতা এবং বিশ্বের কল্যাণের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি গান্ধীনগরের জামলা গ্রামে গরু জবাই করেছিলেন। ২০২৪ সালের আগস্টে তাঁদের ২৭৭ কেজি গরুর মাংসসহ গ্রেপ্তার করে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জামলা গ্রামের ধাঙ্কিনশ এলাকার একটি বাড়িতে গরুর মাংস রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ধারালো ছুরি, মাংস ওজন করার পাল্লা এবং পরিবহনের জন্য ব্যবহৃত একাধিক যানবাহন পাওয়া যায়। এ ছাড়া সেখানে জীবিত গরুও পাওয়া যায়। পরে সেগুলো স্থানীয় একটি গরুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম।

প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনের আওতায় তাঁদের এ সাজা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর

গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত

আপডেট সময় ০৭:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬