ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের সুরতহাল প্রতিবেদনে মিলল যেসব তথ্য নির্বাচনে কারচুপির অভিযোগে চাপে নেতানিয়াহুর লিকুদ পার্টি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন, ঠাঁই হলো দাদার কবরের পাশে জাপান সফর শেষে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ঢাকা ওয়াসার প্রকল্পে ধীরগতি, দুই মাসের সময় বেঁধে দিলেন প্রতিমন্ত্রী সাভারে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড দৌলতখানে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

টাইব্রেকারে চেলসিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

কারাবাও কাপের শেষ ষোলোতে চেলসিকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অ্যানফিল্ডে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জয় তুলে নেয় লিভারপুল।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় চেলসি। ৪০ মিনিটে রায়ান গ্রাভেনবার্খের ফাউলে পেনাল্টি পায় তারা। স্পটকিক নেওয়ার জন্য বল হাতে নিয়েছিলেন হেন্ডারসন। তবে গ্যালারির দুয়োর মধ্যে তিনি বল তুলে দেন মরগান রজার্সকে। তাঁর শট লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে ভুল দিকে পাঠিয়ে জালে জড়ায়।

তবে চেলসির লিড টিকেছিল মাত্র তিন মিনিট। বক্সের মধ্যে ওয়েসলি ফোফানার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান কোডি গাকপো। চলতি প্রতিযোগিতায় এটি তাঁর ১১তম গোল।

বিরতির আগে চেলসির ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর বদলি হিসেবে নামেন লেভি কলউইল। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য আক্রমণের ধার বাড়ায় দুই দলই। লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা ফ্লোরিয়ান ভির্টজ ও ব্র্যাডলি বারকোলাকে মাঠে নামান। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

লিভারপুলের হয়ে রোনাল্ড আরাউহো ও বারকোলার প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক মাইক পেন্ডার্স। অন্যদিকে মার্কো পালেস্ত্রার শট ফিরিয়ে দেন মামারদাশভিলি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে মিলল যেসব তথ্য

টাইব্রেকারে চেলসিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

আপডেট সময় ১২:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬