ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুর নামে এক হাজার ডলার! নতুন বিনিয়োগের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন পারফিউম ব্যবসায় সামান্থার সাফল্য, আয় ১২০ কোটি রুপি ছাড়াল ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ ২০ বছর পূর্তিতে আইম্যাক্স পর্দায় ফিরছে নোলানের ‘দ্য প্রেস্টিজ’ ৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল জব্দ নিরাপত্তার দায়িত্বে থেকে পূজামণ্ডপে গান গেয়ে ক্লোজড এএসআই উদয়ন ফারুক নিজ মাতৃভূমি বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনে সংসদ সদস্য আন্না মিন্জ অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি, অনলাইনে নিবন্ধন করে যোগ দিতেন অতিথিরা আফগানদের হারিয়ে ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ

আফগানদের হারিয়ে ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলে বাংলাদেশ। সেই জিম্বাবুয়ে পরের ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হারে। ফলে ফাইনালে উঠতে তিন দলেরই সামনে এসেছে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুধু জয়ই যথেষ্ট নয়, জয়ের ব্যবধানও হতে হবে নির্দিষ্ট।

দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ফলে এখন রানের সমীকরণেই চোখ থাকবে হৃদয়-শান্তদের। আগে ব্যাটিং করায় তুলনামূলক সহজ হিসাব মেলানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ফাইনালে উঠতে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রান।

পরে ব্যাটিং করলে বাংলাদেশের জন্য হিসাবটা আরও জটিল হতো। আফগানিস্তান ৩০০ রান করলে তা পেরোতে হতো ৪২.২ ওভারের মধ্যে। রানের হিসাবের সমীকরণে কিছুটা পরিবর্তন এলেও তা বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়ে দিত। এখন আগে ব্যাটিংয়ে নেমে যতটা সম্ভব বড় সংগ্রহ গড়তে চাইবে টাইগাররা।

ফাইনালে ওঠার এই লড়াইয়ে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ওয়ানডেতে ২২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুর নামে এক হাজার ডলার! নতুন বিনিয়োগের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন

আফগানদের হারিয়ে ফাইনালে ওঠার কঠিন সমীকরণে বাংলাদেশ

আপডেট সময় ০৬:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬