ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী শিশুর নামে এক হাজার ডলার! নতুন বিনিয়োগের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন পারফিউম ব্যবসায় সামান্থার সাফল্য, আয় ১২০ কোটি রুপি ছাড়াল ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ ২০ বছর পূর্তিতে আইম্যাক্স পর্দায় ফিরছে নোলানের ‘দ্য প্রেস্টিজ’ ৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল জব্দ নিরাপত্তার দায়িত্বে থেকে পূজামণ্ডপে গান গেয়ে ক্লোজড এএসআই উদয়ন ফারুক নিজ মাতৃভূমি বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনে সংসদ সদস্য আন্না মিন্জ অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি, অনলাইনে নিবন্ধন করে যোগ দিতেন অতিথিরা

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি, অনলাইনে নিবন্ধন করে যোগ দিতেন অতিথিরা

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়ির ভেতরে ডিজে পার্টিতে তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকার উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির। প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো সেখানে। ২০২৫ সাল থেকে এসব আয়োজন চলছিল। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা এসব পার্টিতে যোগ দিতেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।

ডিসি ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব আয়োজন করা হতো। অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পার্টিতে যোগ দিতেন। প্রতি মাসে ২০ থেকে ২২টি আয়োজন হতো। একটি আয়োজনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানান তিনি। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবনটিতে প্রবেশের পর ডিজে পার্টির আয়োজন দেখতে পান তারা। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সিসা সেবনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ ছিল। পার্টিতে উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও সেখানে ছিলেন। অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ভেতরে প্রবেশ করলে পার্টি বন্ধ হয়ে যায় এবং উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে পাঁচটি কক্ষ ছিল।

ওই বাসা থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে এই কর্মকর্তা জানান, ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি, অনলাইনে নিবন্ধন করে যোগ দিতেন অতিথিরা

আপডেট সময় ০৬:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬