ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সাত মাসেই লেজেগোবরে সরকারের অবস্থা’: গোলাম পরওয়ার তুলির ভাইসহ সাত গুমে অভিযুক্ত কিসমৎ হায়াৎ, তাঁর প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকার কাজ দিল ডিএনসিসি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ এমপি বুলবুলের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করল চার মুসলিমপ্রধান দেশ ইয়ামালের সঙ্গে সংঘর্ষ, উরুগুয়ের ফুটবলার নিষিদ্ধ ৪ ম্যাচ সৌদিতে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী শিশুর নামে এক হাজার ডলার! নতুন বিনিয়োগের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন পারফিউম ব্যবসায় সামান্থার সাফল্য, আয় ১২০ কোটি রুপি ছাড়াল ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ ২০ বছর পূর্তিতে আইম্যাক্স পর্দায় ফিরছে নোলানের ‘দ্য প্রেস্টিজ’

ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুনের স্ত্রী লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, গত ১০ অক্টোবর বনানী থানায় লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার একটি সরকারি কোয়ার্টারে হিয়াকে রেখে সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যান মেজর রায়হান ও তাঁর স্ত্রী লিনা। পরে তাঁরা বাসায় ফিরে হিয়াকে দেখতে না পেয়ে সোনার গহনা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা গহনাগুলো পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন লিনা। পরে এ ঘটনায় বনানী থানায় মামলা করেন তিনি।

বনানী থানার ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাঁরা জানতে পেরেছেন।

এদিকে, মামলাটি নিয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি সেপারেশনে আছি। আপনার যা করার করুন।

জানা গেছে, চুরির মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে আপাতত গা ঢাকা দিয়েছেন হিয়া।

এ বিষয়ে অভিযুক্ত হিয়ার বাবা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটিকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তিনি বলেন, তাঁর মেয়ে জামিনে রয়েছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও অবগত। আত্মীয়স্বজনের মধ্যে বিরোধের জেরে এ মামলা করা হয়েছে বলে দাবি করে তিনি পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার কথা জানান।

জানা গেছে, লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাত মাসেই লেজেগোবরে সরকারের অবস্থা’: গোলাম পরওয়ার

ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

আপডেট সময় ০৬:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬