ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন বর্ণাঢ্য আয়োজনে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ, সাভারে হাসপাতাল ভাঙচুর ‘সাত মাসেই লেজেগোবরে সরকারের অবস্থা’: গোলাম পরওয়ার তুলির ভাইসহ সাত গুমে অভিযুক্ত কিসমৎ হায়াৎ, তাঁর প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকার কাজ দিল ডিএনসিসি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ এমপি বুলবুলের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করল চার মুসলিমপ্রধান দেশ ইয়ামালের সঙ্গে সংঘর্ষ, উরুগুয়ের ফুটবলার নিষিদ্ধ ৪ ম্যাচ সৌদিতে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী শিশুর নামে এক হাজার ডলার! নতুন বিনিয়োগের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ এমপি বুলবুলের

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পুরাতন সিএন্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটির জন্য একটি করে স্প্রে মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় আন-নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, স্প্রে মেশিন ও পরিচ্ছন্নতা উপকরণ বিতরণের ফলে পৌরসভার ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ এমপি বুলবুলের

আপডেট সময় ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬