ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি

চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশ নারী দলের সাফল্য এখন নিয়মিতই আসছে। এবার লক্ষ্য এশিয়ান মঞ্চে নিজেদের প্রমাণের। সেই লক্ষ্যেই এশিয়ান গেমসে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খাতুনরা। আসন্ন ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান গেমসের এবারের আসর বসবে জাপানের আইচি-নাগোয়ায়।

কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ শেষে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তবে আপাতত বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে না তার। এশিয়ান গেমসেও তিনিই দাঁড়াবেন বাংলাদেশের ডাআউটে।

বড় টুর্নামেন্টকে সামনে কোনো পরীক্ষা-নিরিক্ষায় যাননি বাটলার। ভরসা রেখেছেন পুরোনোদের উপরই। এশিয়ান গেমসেও অধিনায়কের আর্মব্যান্ড থাকছে মারিয়া মান্দার হাতেই। প্রতিটি টুর্নামেন্টেই বাটলারের স্কোয়াডে দেখা যায় নতুত্ব। এবার তেমনটা না দেখাই যেন বড় চমক।

গোলবারের নিচে বাটলারের পছন্দ অভিজ্ঞ রুপনা চাকমার সঙ্গে মিলি আক্তার আর স্বর্ণা রানী মণ্ডল। রক্ষণভাগে বড় দায়িত্ব থাকবে শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিনদের ওপর। তাদের সঙ্গে আছেন অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন ও মোসাম্মাৎ আইরিন খাতুন, নবীরন খাতুন।

মধ্যমাঠের ইঞ্জিন মনিকা চাকমা আর মারিয়া মান্দা। সেই ইঞ্জিনে ফুয়েল যোগাতে এসেছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। ইতোমধ্যে নজর কেড়েছেন তিনিও। তাদের সঙ্গে আছেন মোমিতা খাতুন ও মুনকি আক্তার।

আক্রমণভাগের দায়িত্বে তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রীপা, মোসাম্মৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মাৎ সুলতানারা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। ৪ অক্টোবর শেষ হবে। বিভিন্ন ডিসিপ্লিনে মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে।

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল।

ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, নবিরন খাতুন, আইরিন খাতুন।

মিডফিল্ডার : মনিকা চাকমা, মমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মাৎ মুনকি আক্তার।
ফরোয়ার্ড : তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মাৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মাৎ সুলতানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় ০৬:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬