ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০ চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত রাস্তা-ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর

রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে হেলপার এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হকের বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায়। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী এআর ট্রাভেলসের বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি

রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

আপডেট সময় ০৮:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬