ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০ চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত রাস্তা-ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন সৌদি আরবপ্রবাসী আজিজ আকন্দ। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছেন তিনি। তাঁর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আজিজ আকন্দকে বলতে শোনা যায়, “বিশ্বাস করে স্ত্রীকে রেখে গিয়েছিলাম। ফুটফুটে শিশুকন্যাকে রেখে অন্যের হাত ধরে চলে গেছে। আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দেব।”

খোঁজ নিয়ে জানা যায়, আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে যান। প্রায় নয় বছর আগে শান্তনা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ছয় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।

আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে মেয়েকে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে যান তাঁর স্ত্রী শান্তনা আক্তার। এ সময় তিনি তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ করেন আজিজ।

বৃহস্পতিবার সকালে সৌদি আরব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন আজিজ। এ সময় তিনি দুধ দিয়ে গোসল করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, “নারীর মায়ায় বিশ্বাস করে স্ত্রীকে রেখে গিয়েছিলাম। নয় বছরের সংসার ভেঙে ছয় বছরের একটি ফুটফুটে শিশুকন্যাকে রেখে অন্যের হাত ধরে চলে গেছে। আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করলাম। কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দেব।”

এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজিজের পরিবারের সদস্যরা।

অভিযোগের বিষয়ে জানতে শান্তনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো

আপডেট সময় ০৯:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬