ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজৈরে ইয়াছিন মোল্লা কে অপহরণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি ৩ জন আটক সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন সুযোগ পেলে জামায়াত আ. লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে : প্রতিমন্ত্রী নুর ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩ গুলশানের স্পা সেন্টারে অভিযানে গ্রেপ্তার ৫৩ এমিলিয়ানো মার্তিনেজ কি ক্লাব ফুটবলে অচল হয়ে পড়ছেন যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৯

এমিলিয়ানো মার্তিনেজ কি ক্লাব ফুটবলে অচল হয়ে পড়ছেন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব ফুটবল ক্যারিয়ার নিয়ে উঠছে বড় প্রশ্ন। একসময় ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে থাকা মার্তিনেজ এখন যেন সেই জায়গা হারাতে বসেছেন।

গত বছর অ্যাস্টন ভিলার কাছ থেকে বিদায় নেওয়ার পর কোন ক্লাবই মার্তিনেজকে না কেনায় আবারো ভিলাতেই ফিরে আসেন। এবারো তার প্রতি কেউ আগ্রহ দেখাচ্ছে না। উল্টো ভিলা নতুন গোলকিপার হিসেবে জাপানের জিওন সুজুকিকে নিয়ে এসেছে।

গত বছর বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড—বড় চার ক্লাব হন্যে হয়ে গোলকিপার খুঁজছিল।
কিন্তু কোনো ক্লাবই মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেনি। চলমান গ্রীষ্মকালীন দলবদলেও জুভেন্টাস নাকি তাকে নিতে চেয়েও সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।
এরই মধ্যে বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা তরুণ গোলকিপার জিওন সুজুকিকে দলে ভিড়িয়েছে। এতে ভিলায় মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছে।

মার্তিনেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মাত্রাও বেড়েছে। এক পোস্টে তাকে নিয়ে বলা হয়েছে, ‘ক্লাব ফুটবলে মার্তিনেজকে উপেক্ষা করার বিষয়টি এখন বিব্রতকর হয়ে উঠছে। কেউই অতিমূল্যায়িত মার্তিনেজকে নিজেদের গোলকিপার হিসেবে চায় না।
তবে আর্জেন্টিনা জাতীয় দলে ৩৪ ছুঁইছুঁই মার্তিনেজের অবস্থান এখনো শক্ত।
যদিও বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এমিলিয়ানো মার্তিনেজ কি ক্লাব ফুটবলে অচল হয়ে পড়ছেন

আপডেট সময় ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬