ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৬০২ বার পড়া হয়েছে

ফুটবল অঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বিতার গল্প নতুন কিছু নয়। মাঠের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ নিয়ে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী আড়াআড়ি বিভক্ত।
তবে মাঠের সেই রক্তগরম করা স্নায়ুযুদ্ধকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চমকপ্রদ এক বার্তা-‘রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!’
শুনতে কিছুটা অদ্ভুত ঠেকলেও ট্রল আর মজার ছলে এই কথাটিকেই এখন বাস্তবে রূপ দিয়েছেন রোনালদো। এর পেছনের আসল রহস্য লুকিয়ে রয়েছে সিআর সেভেনের দীর্ঘদিনের জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের জন্মসূত্রে।

স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার হিসেবে জর্জিনা বিশ্বজুড়ে পরিচিত হলেও তার বাবার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।
তাই নেটদুনিয়ায় মজা করে বলা হচ্ছে-মাঠে মেসির সঙ্গে যতই লড়াই থাক না কেন, দিনশেষে আর্জেন্টিনার মানুষের সঙ্গেই সংসার পাততে হয়েছে পর্তুগিজ যুবরাজকে!

এর আগে, গত মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান রোনালদো।
ছবিতে দুজনের হাতের বিয়ের আংটিও দেখা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ

ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

আপডেট সময় ০৫:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬