ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের মহাযজ্ঞের ঠিক তিন সপ্তাহ পর নতুন ইউরোপীয় ফুটবল মৌসুমের প্রথম ট্রফি জয়ের লড়াইয়ে নামছে ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলা। উয়েফা সুপার কাপের মঞ্চে অস্ট্রিয়ার সলজবুর্গের রেড বুল এরেনায় আজ মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের দুই নতুন রাজা।

বাংলাদেশ সময় আজ (বুধবার) দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচটি। টেলিভিশনে সনি স্পোর্টস ২-তে দেখা যাবে এই মহারণ।
রিয়াল মাদ্রিদের (২০১৬ ও ২০১৭) পর আধুনিক ফুটবলের দ্বিতীয় দল হিসেবে টানা দুটি উয়েফা সুপার কাপ জয়ের বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে পিএসজি। গত আসরে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল ফরাসি জায়ান্টরা।

আজকের ম্যাচে জয় পেলে চতুর্থ ক্লাব হিসেবে টানা দুই সুপার কাপ জয়ের অনন্য অর্জনে নাম লেখাবে পিএসজি। এর আগে কেবল আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ এই কীর্তি অর্জন করতে পেরেছিল। সেই সঙ্গে এই শিরোপা জিতলে পিএসজি কোচ হিসেবে নিজের ঝুলিতে ১৩তম ট্রফি পুরবেন লুইস এনরিকে। পরিসংখ্যানের পাতায় ভিলা কোচ উনাই এমেরি তার আগের তিনটি সুপার কাপের প্রতিটিতেই হারের মুখ দেখলেও, এনরিকে নিজের খেলা দুটি সুপার কাপের দুটোতেই জয় তুলে নিয়েছেন।

ইতিহাসে এটি অ্যাস্টন ভিলার দ্বিতীয় সুপার কাপ ম্যাচ। এর আগে ১৯৮৩ সালে প্রথমবার খেলতে নেমে শক্তিশালী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল এই ইংলিশ ক্লাব। অন্যদিকে পিএসজির এটি তৃতীয় সুপার কাপ লড়াই। গত বছর টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আগে ১৯৯৭ সালে জুভেন্টাসের কাছে দুই লেগ মিলিয়ে ৯-২ গোলে বিধ্বস্ত হওয়ার তেতো স্মৃতি রয়েছে তাদের।

মাঠের লড়াইয়ের পাশাপাশি আজকের ম্যাচে সবার অলক্ষ্যে চোখ থাকবে সোমালিয়ার রেফারি ওমর আর্তানের দিকেও।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অন্যায্য সন্দেহে মার্কিন বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র প্রশাসন, যা নিয়ে বিশ্বজুড়ে জন্ম হয়েছিল তীব্র বিতর্কের। পরবর্তীতে উয়েফা এই মর্যাদাপূর্ণ ম্যাচটি পরিচালনার দায়িত্ব দিয়ে সোমালি এই রেফারিকে বিশেষ সম্মানে ভূষিত করে। প্রথম সোমালি রেফারি হিসেবে আজ ইউরোপের অভিজাত কোনো ম্যাচে বাঁশি বাজিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ওমর আর্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন

আপডেট সময় ১১:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬