ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, চলতি বছর বিপিএল নাও হতে পারে।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল, ঘরোয়া ক্রিকেট এবং ঘরের মাঠে ভারত সিরিজসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, এ বছর বিপিএল না-ও হতে পারে। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।

তবে ব্যক্তিগতভাবে বিপিএল বন্ধের পক্ষে নন তামিম। বরং টুর্নামেন্টটি আরও গোছানো ও ইতিবাচকভাবে আয়োজনের পক্ষে তিনি।
তামিম বলেন, আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ভাবমূর্তি রক্ষা করা আমাদের কর্তব্য।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল আয়োজন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। নতুন মৌসুমও শুরু হবে শিগগিরই।

তামিম বলেন, দ্বিতীয় বিভাগের দলগুলো অংশগ্রহণ করেনি। সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলব।
এদিকে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তামিম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, ততটা গিয়েছি। সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি নির্দিষ্ট করে বলতে পারছি না।
ফলে চলতি বছরের বিপিএল আয়োজন এবং ভারত সিরিজ দুই বিষয়েই এখনো অনিশ্চয়তা কাটেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম

আপডেট সময় ০৯:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬