ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রক্তে লেখা জুলাই, সবুজে গড়বো আগামী” এ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুস সবুর  প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা বলেন, দেশ ও সমাজের কল্যাণে এবং সড়ক দুর্ঘটনারোধে নিসচার কার্যক্রম প্রশংসার দাবি রাখে।  তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এ.কে এম শফিউল আলম, হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, প্রভাষক জসিম উদ্দিন, শহীদুল ইসলাম, নিসচা পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুরসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবস নিসচা জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে। আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের ফাকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনে আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, সড়ক নিরাপত্তায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ তাই নিসচা’র সকল কার্যক্রমে সুশীল সমাজের ব্যক্তিদের আংশগ্রহণ করার জন্য তারা বিনীত আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬