সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

পুরনো যন্ত্রাংশ ব্যবহার করে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ডিপিডিসির

পুরনো ব্যবহৃত যন্ত্রাংশ ব্যবহার করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কামরাঙ্গীরচর-২ উপকেন্দ্র স্থাপন ও সচল করেছেন প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা। পুরাতন যন্ত্রাংশ ব্যবহারের মাধ্যমে উপকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৭ লাখ ৫০ হাজার টাকা। নতুন যন্ত্রাংশ দিয়ে করা হলে খরচ হতো ১২ কোটি টাকার বেশি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। ডিপিডিসির আওতাধীন বিভিন্ন উপকেন্দ্র হতে সংগ্রহীত যন্ত্রাংশের মাধ্যমে নির্মিত এ উপকেন্দ্র চালুর ফলে ১১ কেভি লেভেলে প্রায় ১৪ মেগাওয়াট অতিরিক্ত লোড সরবরাহ করা যাবে।

কামরাঙ্গীরচর এলাকায় প্রায় ৮৪ হাজার ক্ষুদ্র বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা প্রায় ৮০ মেগাওয়াট। যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যমান উপকেন্দ্রের মাধ্যমে উক্ত এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। ফলে ডিপিডিসির নিজস্ব কারিগরি জ্ঞানের মাধ্যমে জরুরি ভিত্তিতে উপকেন্দ্রটি নির্মাণের ফলে আগামী গ্রীষ্ম মৌসুমে কামরাঙ্গীরচর এলাকায় লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

পুরনো যন্ত্রাংশ ব্যবহার করে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ডিপিডিসির

আপডেট সময় ০৩:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩