সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

যতদিন সংকট থাকবে ততদিন পণ্য পাবে টিসিবির গ্রাহকরা

যতদিন সংকট থাকবে ততদিন স্বল্প আয়ের মানুষদের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সংকট যতদিন আছে, ততদিন আমরা টিসিবির মাধ্যমে পণ্য দিয়ে যাব। তবে আমরা এ কার্যক্রম বেশিদিন চালাতে চাই না। আমরা চাই এই অবস্থার উন্নয়ন ঘটুক। যেসময় থেকে উন্নয়ন ঘটবে আমরা আর এই কার্যক্রম চালাব না। তবে মানুষের যতদিন কষ্ট হচ্ছে বলে মনে হবে ততদিন আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা টিসিবির পণ্য বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তবে দাম কমলে পণ্যের পরিমাণ আরও সমন্বয় করা হবে।

আরেক প্রশ্নে জবাবে তিনি বলেন, গত এক বছরে আমরা টিসিবির মাধ্যমে ৫ হাজার ২০০ কোটি টাকার পণ্য দিয়েছি। টিপু মুনশি বলেন, আজকে ১০ জানুয়ারি। আজকে থেকে ৫২ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে দেশে ফিরে এসেছিলেন। স্বাধীনতার সেই থেকে আজ কোথায় এসে দাঁড়িয়েছে। আজকে আমরা যেই প্রক্রিয়ায় পণ্য দেওয়া হচ্ছে এর শুর বঙ্গবন্ধুই করেছিলেন। ১৯৭২ সাল থেকেই টিসিবির মাধ্যমে বঙ্গবন্ধু গরিবদের মাঝে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। আমরা সবাই জানি ২০২৬ সালে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ে দেশের পূর্ণাঙ্গ স্বীকৃতি পাবে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোভিড ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। অন্যান্য অনেক দেশের তুলনায় আমরা বেশ ভালো আছি। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী ফোরকানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

যতদিন সংকট থাকবে ততদিন পণ্য পাবে টিসিবির গ্রাহকরা

আপডেট সময় ০২:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩