ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী

টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশি পেসার নাহিদ রানার গতি, বাউন্স ও ইয়র্কারে রীতিমতো বিধ্বস্ত হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৩৬.৪ ওভারে ১৪১ রানে থেমেছে জিম্বাবুয়ে। সোমবার হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শুরুটা ভালোভাবে করলেও সেটা অব্যাহত রাখতে পারেনি। সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি। মিড অফে বল পাঠিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন বেন কারান। মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।

পরের ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথমে ২৪ বলে ১৭ রান করা ব্রায়ান বেনেট ক্যাচ তুলে দিয়ে ফেরেন, এরপর এক বল পরই গোল্ডেন ডাকের শিকার হন ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ের ব্যাটিং ধস আরও বাড়ান নাহিদ রানা। ১২ বলে ১ রান করা সিকান্দার রাজাকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এক ওভার পর আবারও উইকেট পান নাহিদ, এবার তার শিকার হন ওয়েসলি মাধেবেরে, তিনি ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি।

এদিন নাহিদের সামনে রীতিমতো অসহায় ছিল জিম্বাবুয়ে। তার গতি আর বাউন্সে ব্যর্থ হয়েছেন একের পর এক ব্যাটসম্যান। তিনি ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। তার বোলিং তোপে ১৪১ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

আপডেট সময় ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬