প্রায় সাত মাস ধরে চলমান ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের মজুদ ব্যাপকভাবে কমে গেছে-এমন সংবাদ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কাপুরুষ ও বিশ্বাসঘাতকেরা বলতে চাইবে, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ কমে গেছে। এটি সত্য নয়।’
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি গোলাবারুদ রয়েছে এবং বর্তমানে তা এমন মাত্রায় বাড়ানো হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক 




















