ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ তারপরও অফিস করছেন বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন

লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গেছে বিরোধী দল। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বুঝেও জনমনে ধোঁয়াশা সৃষ্টি করতেই তারা এ কর্মসূচি করছে।

এমনকি যাওয়ার পথে কিছু গাড়ির টোলও তারা দেয়নি। জ্বালানি তেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়েই দেশে বেশিরভাগ তেল আসে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। অথচ তারা (বিরোধী দল) জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

বিগত সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন ও মিডিয়া কন্ট্রোল করতেন শেখ হাসিনা। আবারও কি বিরোধীরা সেই পথে হাঁটছে?

তিনি বলেন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চলছে। এসব যে শুধু পতিত স্বৈরাচার করছে তা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মুনাফেকি করছে, আর কাফেরের চেয়েও মুনাফেকি খারাপ। জনগণের সঙ্গে বারবার আপনারা যে প্রতারণা করেছেন, তাতে চূড়ান্ত সফলতা আসেনি।

বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী

আপডেট সময় ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬