ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি, তবু স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান নাছির বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে অপপ্রচার, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে আহসানুল হাবিবের নিয়ন্ত্রণে উত্তরা ব্যাংকের সিবিএ, ১৭ বছরেও হয়নি নির্বাচন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আবুল বাশারকে ঘিরে নানা অভিযোগ ক্যাডার-নন-ক্যাডার দ্বন্দ্বে ১৪ বছর ধরে অচলাবস্থা গণপূর্তে

ফের কাছের মানুষকে হারালেন অমিতাভ বচ্চন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬৯১ বার পড়া হয়েছে

কাছের মানুষদের হারানোর যন্ত্রণা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। একের পর এক প্রিয়জনদের বিদায় বারবার বিষণ্ণ করে তুলছে তাকে। গত বছর দীর্ঘদিনের সহকর্মী ও প্রাণের বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। সেই শোক কাটিয়ে না উঠতেই ফের একবার শোকের আবহ প্রবীণ এই অভিনেতার জীবনে। 

এবার নিজের এক অত্যন্ত কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বিগ বি। অমিতাভ বচ্চন তার জীবনের ভালো-মন্দ সব খবরই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। নিজের ব্লগের মাধ্যমে এবার তিনি এক প্রিয় অনুরাগীকে হারানোর খবর দিলেন।

এলাহাবাদের বাসিন্দা শালিনী সিং ছিলেন অমিতাভের দীর্ঘ বছরের একনিষ্ঠ ভক্ত। তাকে অত্যন্ত স্নেহ করতেন অভিনেতা, ভালোবেসে ডাকতেন ‘ইএফ’ (এক্সটেন্ডেড ফ্যামিলি) বলে। সেই শালিনীর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।

স্মৃতিচারণ করতে গিয়ে অমিতাভ তার ব্লগে লেখেন, ‘আমার প্রিয় এলাহাবাদের শালিনী সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এমন মৃত্যুতে যে কতটা যন্ত্রণা হয়, তা এই মুহূর্তে প্রকাশ করা কঠিন ও যন্ত্রণাদায়ক। তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’

তার কথায়, ‘আমি অন্তর থেকে প্রার্থনা করছি, তার আত্মা যেন প্রাপ্য শান্তিটুকু পায়। এই ক্ষতি অপূরণীয়।’ পর্দায় অমিতাভ বচ্চন মানেই লড়াকু এক চরিত্র, কিন্তু বাস্তব জীবনের এই শোকাতুর মুহূর্তগুলো তাকে বারবার আবেগপ্রবণ করে তুলছে। প্রিয় অনুরাগীর প্রয়াণে তার এই শোকবার্তা ছুঁয়ে গেছে নেটিজেনদের মনও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক

ফের কাছের মানুষকে হারালেন অমিতাভ বচ্চন

আপডেট সময় ০৯:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬