ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

কন্যাসন্তানের বাবা-মা হলেন ডিলান-বারবারা

প্রথম কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন মার্কিন অভিনেতা ডিলান স্প্রাউস ও সুপারমডেল বারবারা পালভিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তার মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস ডজার্সের জার্সি পরা ডিলান ও বারবারা তাদের শিশুকন্যাকে কোলে নিয়ে একসঙ্গে বেসবল খেলা দেখছেন। ছবির ক্যাপশনে মার্কিন ছুটির দিন শ্রম দিবসের (লেবার ডে) প্রসঙ্গ টেনে তারা রসিকতা করে লেখেন, এ বছর দিনটিকে তারা আক্ষরিক অর্থেই ‘শ্রম দিবস’ হিসেবে উদযাপন করেছেন। শিশুটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দিবসে, অর্থাৎ প্রায় তিন সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছে। তবে নবজাতকের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি তারা।

২০২৩ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি চলতি বছরের মে মাসে প্রথম সন্তান আসার খবর জানান। ফ্রান্সে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে বারবারা পালভিনের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছিল। পরবর্তীতে জুলাই মাসে নিজের পডকাস্ট ‘ওয়াইল্ডমেন’-এ কন্যাসন্তান আসার কথা জানিয়ে ডিলান স্প্রাউস বলেছিলেন, তিনি কন্যাসন্তানের বাবা হতে চলেছেন ভেবে অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া

কন্যাসন্তানের বাবা-মা হলেন ডিলান-বারবারা

আপডেট সময় ১২:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬