ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে অপপ্রচার, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে একটি কথোপকথনের অডিও প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রচারিত অডিওটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রতিবাদলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহাপরিচালককে জড়িয়ে একটি কথিত মোবাইল ফোনে কথোপকথনের অডিও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। প্রচারিত কথোপকথনের সঙ্গে মহাপরিচালকের কোনো সম্পৃক্ততা নেই বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে।

রেলওয়ের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি মহাপরিচালকের দীর্ঘ কর্মজীবনের সুনাম ও ব্যক্তিগত মর্যাদা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কথিত অডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রযুক্তির সাহায্যে তৈরি। তবে অডিওটি কীভাবে তৈরি করা হয়েছে বা এর প্রযুক্তিগত সত্যতা যাচাইয়ে কোনো নির্দিষ্ট পরীক্ষা বা তদন্ত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবাদলিপিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়া, রেলওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই অডিওতে মহাপরিচালকের কোনো আপত্তিকর বক্তব্য বা তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য প্রচারের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে যাচাই-বাছাইহীন ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ের পক্ষ থেকে প্রচারিত অডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে অপপ্রচার, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

আপডেট সময় ০৫:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬