ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা গঙ্গাচড়ায় উৎসবমুখর আয়োজনে প্রবীণ দিবস পালিত

অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে ডিবি পুলিশ।

আটক দুজন হলেন—শ্যামকুড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) এবং ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে ওই বাড়ি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রহিম স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। আটক শাহেব আলী ইউনিয়ন যুবলীগের কর্মী।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে টেলিকমিউনিকেশন আইন, ২০০১-এর অধীনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুজন ছাড়াও মামলায় আরও দুজনকে আসামি করা হবে। ডিভাইসগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নাশকতার মামলা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ

অবৈধ মালামালসহ আ.লীগের দুই কর্মী আটক

আপডেট সময় ০৭:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬