ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক মিথ্যা অভিযোগে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত কবর থেকে তোলা হবে গণপিটুনিতে নিহত চাঁদপুরের সেলিম খান ও শান্ত খানের মরদেহ এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান বরখাস্ত সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে

কয়েকদিন আগে স্পেনের দ্বিতীয় বিভাগে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে লাল কার্ড দেখানোর পর তিনি ক্ষোভ ঝাড়েন প্রতিপক্ষ হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর ওপর। লাল কার্ড ও প্রতিপক্ষকে ঘুষি মারায় ১৩ ম্যাচ নিষিদ্ধের মতো বড় শাস্তির মুখে পড়েছেন।

গত রোববার জারাগোজা-হুয়েস্কা ম্যাচে ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তের খেলা চলছিল। টাচলাইনের দিকে আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। জবাব দিতে গিয়ে জারাগোজা গোলরক্ষক তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। যে কারণে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে আবারও মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে এবার সজোরে ঘুষি মারেন।

আন্দ্রাদা লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং প্রতিপক্ষ ফুটবলারকে ঘুষি মারায় ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এ প্রসঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘পুলিদোর দিকে আন্দ্রাদার তেড়ে যাওয়া ও লাফানো তার হিংস্র ও আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ। যে কারণে তাকে বহিষ্কার করার পর আবারও গিয়ে সজোরে ঘুষি মেরে বসেন। এই অবস্থায় তাকে দেওয়া ১২ ম্যাচের নিষেধাজ্ঞা সমর্থনযোগ্য বিষয়।’ আন্দ্রাদা এবং জারাগোজা ক্লাবকে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে।

এর আগে ম্যাচ শেষেই নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানান আন্দ্রাদা, ‘যা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব–ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত। তাই আমি খুব দুঃখিত। আমার ক্যারিয়ারে এর আগে কেবল একবার লাল কার্ড দেখেছি। সেটা ছিল বক্সের বাইরে হ্যান্ডবলের কারণে। এটা ছিল জটিল একটা মুহূর্ত, আমি আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম। আমি খুব দুঃখ প্রকাশ করছি। আর কখনও এরকম করব না কারণ আমি জানি আমি অনেকের পরিচিত মুখ, বহু বছর ধরে পেশাদার একজন ফুটবলার। আর জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাই, কারণ আমরা সহকর্মী।’5

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

আপডেট সময় ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬