সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

লেকে পয়োবর্জ্যের সংযোগের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএনসিসি

পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে অভিযান পরিচালনা  করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার বেলা ১১টার দিক থেকে গুলশান ২ এলাকায় সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। জানা গেছে, আজ মেয়রের উপস্থিতিতে পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান পরিচালনা করা হবে গুলশান ২ এর ইস্ট গুলশান এলাকায়।

এই অভিযানের কথা উল্লেখ করে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এসব লেকগুলোতে আমরা মাছ ছাড়তে গিয়েছিলাম কিন্তু সেখানে পানির দূষণের কারণে আমরা মাছ ছাড়তে পারিনি। জীব ও বৈচিত্র্য আনতে পারিনি। কারণ অভিজাত এলাকায় অভিজাত শ্রেণির মানুষরাই তাদের বাড়ির পয়োবর্জ্যের লাইন সরাসরি এখানে যুক্ত করে দিয়েছেন। এসব এলাকায় যাদের অবৈধভাবে লাইন দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামী ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু করব। আমরা তালিকা তৈরি করেছি এখানে কেউ ছাড় পাবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

লেকে পয়োবর্জ্যের সংযোগের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএনসিসি

আপডেট সময় ১২:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩