ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ববি’তে ১৫০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫০০ শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ববি শাখা। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও শাখা শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ববি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন ববি শাখার সহ-সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ও ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, শিক্ষা ও ক্যাম্পাসে সম্প্রীতি সৌহার্দ্য ও রাজনৈতিক সহাবস্থান নিয়ে আলোচনা করেন। ইফতারের আগে ইরান, ফিলিস্তিনে শহীদ ও নির্যাতিতসহ সব মুসলিম উম্মাহ ও ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন ইসলামি ছাত্রশিবির, বরিশাল মহানগর শাখার সভাপতি নেয়ামুল হাসান নাইম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ববি’তে ১৫০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল

আপডেট সময় ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬