ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন

২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

শোবিজে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তাদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের বয়সসংক্রান্ত তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সেখানে তার বয়স দেওয়া রয়েছে ৩৩ বছর।

একই সঙ্গে অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া। সেখানে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে থাকা বয়সসংক্রান্ত তথ্যের একটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে, তার সঙ্গে হয়তো আমার একপক্ষীয় শত্রুতা আছে, নাহয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারব?’

নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।’

অভিনেত্রীর কথায়, ‘তবে এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩

২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩

আপডেট সময় ০৭:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬