ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

মধ্যরাতে গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পরীমনির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে
পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় কিছু মানুষের তোপের মুখে পড়েন তিনি। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন পরীমনি।

অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে ফেসবুক লাইভ করেন তিনি। পরীমনি জানান, তাৎক্ষণিকভাবে গুলশান থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তারাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল বলে দাবি করেন অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়েলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’

সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে তার বিরোধ নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সাংবাদিকদের একাংশ তাকে বয়কটের ডাকও দিয়েছেন।

সে প্রসঙ্গে ইঙ্গিত করে পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফরম্যান্স করলাম, কেউ কিছু বলল না। এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের। এ জন্য আমি পারফরম্যান্স শেষ করে বের হয়ে যাওয়ার সময় আমার গাড়িতে আক্রমণ করল। এসব হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কে নেবে?’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

মধ্যরাতে গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পরীমনির

আপডেট সময় ১২:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬