ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী আহসান তাহিরকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নিজ ঘরে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় একই বাড়িতে থাকা তার মা ও বোন ঘরের বাইরে ছিলেন।

গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে ছুটে যান। সেখানে গিয়ে তিনি রাবিয়াকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামীর হাতে একটি পিস্তল ছিল।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ওই নারীর ঘাড়ের নিচে গুলির ক্ষত এবং পিঠের ডান দিকে আরও একটি ক্ষত শনাক্ত করা হয়েছে।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আহসানের বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, দুর্ঘটনাবশত গুলি ছোড়ার কারণে রাবিয়ার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাহির।

জিজ্ঞাসাবাদে তাহির পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দেশটির ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬