ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠি

ফরিদপুর সদরে ১৮ বছরেও পাকা হয়নি কাঁচা রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ

ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুরারীদহ এলাকায় দেওয়ানিয়া জামে মসজিদসংলগ্ন প্রায় ২০০ মিটার সড়ক দীর্ঘ ১৮ বছরেও পাকা হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ১০টি পরিবারের সদস্যরা চলাচল করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাকালের দুর্ভোগ কমাতে স্থানীয় নেতাকর্মী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলরের আশ্বাসে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নেন। নিজেদের অর্থায়নে এক লাখ টাকারও বেশি ব্যয়ে সড়কটিতে বালু ফেলা হয়। তাঁদের আশ্বাস ছিল, সড়কটি দৃশ্যমান ও চলাচলের উপযোগী করা হলে পৌরসভা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু বালু ফেলার পরও সড়কটির স্থায়ী উন্নয়ন হয়নি। বরং শুকনো মৌসুমে যানবাহন চলাচল ও বাতাসে বালু উড়ে পথচারীদের ভোগান্তি বাড়াচ্ছে। দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা বলেন, ১৮ বছর ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। নিজেদের টাকায় বালু ফেলেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে বালুর ধুলাবালিতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করবে এবং প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে পাকা করার উদ্যোগ নেবে। তাঁদের মতে, সড়কটি পাকা করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় ১০টি পরিবারের সদস্যসহ নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও পথচারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফরিদপুর সদরে ১৮ বছরেও পাকা হয়নি কাঁচা রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ

আপডেট সময় ০৫:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬