বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ০২ মার্চ ২০২৬ তারিখে ফোরামের সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোঃ রোকনুজ্জামান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ জিয়াউল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মামদুদুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ তারিকুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ টি এম শহীদুল ইসলাম (সুজন), মোঃ আহসানুল কবির, মোঃ সোহরাব মন্ডল এবং মোঃ আহসানুল হাবিব।
সংবাদ শিরোনাম ::
বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা
-
বেরোবি প্রতিনিধি, - আপডেট সময় ০৪:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- ৫৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























