ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে । দিনব্যাপী আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়।

২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। প্রধান অতিথি মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশীদ বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, হল ও দপ্তরের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। পরে টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কীটতত্ত্ব বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, ড. এবিএম সাইফুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, লোকমান হোসেন মিঠু, কর্মচারী মাহবুবুর রহমান ও মোশাররফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “২৪ বছরের পথচলায় পবিপ্রবি আজ দক্ষিণাঞ্চলের কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে পবিপ্রবি আরও উচ্চতায় পৌঁছাবে।” তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান গণতান্ত্রিক সরকারের শিক্ষা ও গবেষণাবান্ধব উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ঐক্য, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পবিপ্রবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের অঙ্গীকার।”

দিবসটি উপলক্ষে জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বর্তমান গণতান্ত্রিক সরকার ও পবিপ্রবির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।
উৎসবমুখর পরিবেশে উদযাপিত ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পবিপ্রবির গৌরবময় অতীত, অর্জন ও আগামীর অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আপডেট সময় ০৩:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬