ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন

হাসান মাহমুদ চোট পেলেন গোড়ালিতে

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। আর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুতেই দুঃসংবাদ। সকাল ১০টায় অনুশীলনের সময় অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়েন এ ডানহাতি পেসার। এখন সব কিছু নির্ভর করছে এক্স-রে রিপোর্টের উপর।

তার ভিত্তিতেই বলা যাবে, ২৭ তারিখে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে সেরে উঠবেন কি না হাসান মাহমুদ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেওয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না।

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন হাসান। সেখানে দারুণ পারফর্ম করে নজর কাড়েন টিম ম্যানেজমেন্টের। আর এশিয়া কাপের স্কোয়াডে নাম লেখার সৌভাগ্য হয় কিন্তু ফের ইনজুরিতে তার সৌভাগ্য হাতছাড়া হয় কি-না সেটাই এখন চিন্তার বিষয়। কারণ, দলীয় সূত্রের খবর, হাসানের চোটের ধরণ দেখে মনে হয়েছে, বিষয়টি বেশ ভুগাবে এ পেসারকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

হাসান মাহমুদ চোট পেলেন গোড়ালিতে

আপডেট সময় ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২