ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন তিনটি ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই–চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরা সংবলিত এয়ারপডস। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে। এসব ডিভাইস আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বুঝে সিরি বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।

অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনতে পারে। চলতি বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে বলে জানা গেছে। ডিভাইসটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মেটার স্মার্ট গ্লাস লাইনের সঙ্গে।

বর্তমানে মেটা রে-ব্যানের সঙ্গে অংশীদারিত্বে স্মার্ট চশমা তৈরি করছে। অ্যাপল তবে নিজস্ব নকশায় ফ্রেম তৈরি করতে চায়। উচ্চমানের নির্মাণশৈলী ও উন্নত ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আলাদা পরিচিতি গড়তে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের স্মার্ট চশমায় বিল্ট-ইন ডিসপ্লে থাকবে না। তবে এতে স্পিকার, মাইক্রোফোন ও উচ্চ রেজোলিউশনের ক্যামেরা থাকতে পারে। ব্যবহারকারী ফোন কল করতে পারবেন। সিরির সঙ্গে কথা বলা যাবে। গান শোনা যাবে সহজেই।

সবচেয়ে বড় বিষয়, আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে চশমা বিভিন্ন তথ্য দিতে পারবে। যেমন— কোন খাবারের উপাদান কী, তা জানতে চাইলে উত্তর দেবে। দিকনির্দেশনা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করতে পারবে। নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কাজের কথা মনে করিয়েও দিতে পারে।

প্রাথমিক প্রোটোটাইপে চশমা ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত ছিল। তবে নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ফ্রেমের ভেতরেই সংযুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এআই–চালিত পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়েও কাজ করছে অ্যাপল। এই ডিভাইসগুলোও আইফোনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ব্যবহারকারীর চারপাশের ‘ভিজ্যুয়াল কনটেক্সট’ বুঝে সিরি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবে। প্রযুক্তি দুনিয়ায় এআই–নির্ভর ওয়্যারেবল ডিভাইসের প্রতিযোগিতা বাড়ছে। সে দৌড়ে নতুন মাত্রা যোগ করতে চায় অ্যাপল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

আপডেট সময় ১২:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬