ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

টিকটক ইউএস চুক্তি: ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনের চুক্তি থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার ফি পেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সম্প্রতি যে বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে তার অংশ হিসেবে বিনিয়োগকারীরা এই অর্থ পরিশোধ করবেন।

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডেন্স যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে জানুয়ারিতে একটি নতুন যৌথ কোম্পানি গঠনের চুক্তি চূড়ান্ত করে। নতুন প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি। এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ এবং অ্যালগরিদম সুরক্ষার দায়িত্ব নেবে। তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, নতুন মার্কিন কোম্পানিটির মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে প্রশাসনের ঘনিষ্ঠ কিছু বিনিয়োগকারী টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের নিয়ন্ত্রণ পেয়েছেন। এই বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ সংস্থা এমজিএক্স।

চুক্তি সম্পন্ন হওয়ার সময় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার জমা দিয়েছেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও অর্থ পরিশোধ করা হবে। সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে টিকটক ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম রক্ষা এবং চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকার কারণেই এই ফি যৌক্তিক বলে তারা মনে করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

টিকটক ইউএস চুক্তি: ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

আপডেট সময় ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬